Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

'রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন’: শিবির সভাপতি

Tarek Monower Yeasin প্রকাশ : রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ 53 বার পঠিত
Tarek Monower Yeasin

Tarek Monower Yeasin

RU Correspondent · ID: RAJ-26005 · Rajshahi University
ভেরিফাইড রিপোর্টার
'রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন’: শিবির সভাপতি
ছবি : বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল
Single News Top

রাবি প্রতিনিধি: ভর্তি পরীক্ষার অজুহাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, এমন অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল। একই সঙ্গে উপাচার্যের সাক্ষাতের সময়সূচি না পাওয়া এবং প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে আগামী ১০ নভেম্বর মানববন্ধনের ঘোষণা দিয়েছেন তিনি।

রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপাচার্যের সাক্ষাতের সময়সূচি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এর আগে দুপুর আড়াইটার দিকে ছাত্রশিবিরের নেতারা রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমানের সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেন। গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে রাকসুর পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিও জানিয়েছিলেন তারা।

মুজাহিদ ফয়সাল বলেন, ‘গত এক সপ্তাহ ধরে আমরা উপাচার্য স্যারের সাক্ষাতের সময়সূচি চাচ্ছিলাম। কিন্তু বারবার বিভিন্ন ব্যস্ততা ও উপাচার্য ক্যাম্পাসে থাকবেন না বলে আমাদের জানানো হয়েছে। আজও অফিস থেকে জানানো হয়, উপাচার্য ঢাকায় থাকবেন। কিন্তু আমরা দুঃখজনকভাবে জানতে পারি, তিনি সকাল থেকেই ক্যাম্পাসে ছিলেন।’

তিনি বলেন, গত ২৫ আগস্ট বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়ে রাকসুর পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবি জানিয়েছিল ছাত্রশিবির। এরপর কয়েক দফায় প্রশাসনের সঙ্গে আলোচনার চেষ্টা করা হলেও রাকসু নির্বাচন নিয়ে প্রশাসনের সর্বশেষ অবস্থান জানা সম্ভব হয়নি।

শিবির সভাপতি আরও বলেন, ‘উপাচার্যের কার্যালয়ের সাড়া থেকে আমাদের মনে হচ্ছে, তারা রাকসু নির্বাচনকে গুরুত্ব দিচ্ছে না। অথবা ছাত্রসংগঠনগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করতেই চাচ্ছে না। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত দুঃখজনক।’

রাকসু নির্বাচনকে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার উল্লেখ করে মুজাহিদ ফয়সাল বলেন, শিক্ষার্থীরা প্রতিবছর নিজেদের ভোটে প্রতিনিধি নির্বাচিত করবেন এবং তাঁদের মাধ্যমে নিজেদের দাবি-দাওয়া আদায়ের চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। প্রশাসন যদি শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করতে চায়, তাহলে ছাত্রশিবির শিক্ষার্থীদের নিয়ে মাঠপর্যায়ে কর্মসূচি পালন করবে।

আগামী ১০ নভেম্বর উপাচার্যের সাক্ষাতের সময়সূচি না দেওয়া এবং প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলেও জানান তিনি।

ভর্তি পরীক্ষা ও রাকসু নির্বাচনের প্রস্তুতির মধ্যে কোনো সাংঘর্ষিক সম্পর্ক নেই দাবি করে মুজাহিদ ফয়সাল বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একটি একাডেমিক কার্যক্রম, যা সংশ্লিষ্ট কমিটি পরিচালনা করে। অন্যদিকে রাকসু নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। ফলে দুটি কার্যক্রম আলাদাভাবে পরিচালনা করা সম্ভব।

তিনি বলেন, ‘আমরা মনে করি, এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছার অভাব। তারা মূলত ভর্তি পরীক্ষার অজুহাত দিয়ে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।’

এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি হাফেজ মেহেদী হাসানসহ হল ও শাখা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে