Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

আগামী সপ্তাহে একই টেবিলে ট্রাম্প, শি ও পুতিন

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ 32 বার পঠিত
আগামী সপ্তাহে একই টেবিলে ট্রাম্প, শি ও পুতিন
ছবি : আগামী সপ্তাহে একই টেবিলে ট্রাম্প, শি ও পুতিন
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: আগামী সপ্তাহে চীনের শেনজেনে একই টেবিলে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের সাইডলাইনে আগামী ১৯ নভেম্বর তিন নেতার এই বৈঠক হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস শুক্রবার বৈঠকের পরিকল্পনার বিষয়টি নিশ্চিত করেছে।

এটি হবে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতাদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক। আলোচনায় পারমাণবিক অস্ত্রের মজুত কমানো এবং ইরান যুদ্ধের বিষয়টি গুরুত্ব পেতে পারে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার কথা নেই। এ বিষয়ে ওয়াশিংটনের আলাদা কূটনৈতিক আলোচনা চলছে। একই সঙ্গে বৈঠক থেকে তাৎক্ষণিক কোনো চুক্তি বা সমঝোতার প্রত্যাশাও করছে না যুক্তরাষ্ট্র।

বিশ্বের তিন প্রভাবশালী দেশের নেতাদের এই বৈঠক আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব তৈরি করেছে। তবে বিশ্লেষকদের মতে, বড় কোনো সিদ্ধান্তের চেয়ে বৈঠকটি আপাতত কূটনৈতিক বার্তা ও ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র তৈরিতে বেশি ভূমিকা রাখতে পারে।

সূত্র: এপি ও আল জাজিরা

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে