Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে কর আইনজীবী ফোরামের সম্মেলন, তিন জেলায় নতুন কমিটি ঘোষণা

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬ 59 বার পঠিত
রাজশাহীতে কর আইনজীবী ফোরামের সম্মেলন, তিন জেলায় নতুন কমিটি ঘোষণা
ছবি : জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সম্মেলন
Single News Top

রাজশাহী প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশে রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কর অফিস প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে আগামী দুই বছর (২০২৬-২০২৮) মেয়াদের জন্য রাজশাহী, নাটোর ও পাবনা জেলা ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য এবং পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিটিএলএ-এর সভাপতি আলহাজ্ব রমিজ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট মো. আব্দুল মতিন। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মোহাম্মদ শফিকুল হক মিলন বলেন, বিএনপির চরম দুঃসময়ে জাতীয়তাবাদী আদর্শের আইনজীবীরা দলের জন্য মজবুত ঢাল হিসেবে কাজ করেছেন। নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও নির্যাতনের সময় তাঁরা সাহসিকতার সঙ্গে আইনি লড়াই চালিয়ে গেছেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তাঁদের অবদান দল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

নবগঠিত কমিটির নেতাদের অভিনন্দন জানিয়ে তিনি দেশ, জনগণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের রাজশাহী ইউনিটের সভাপতি অ্যাডভোকেট দেওয়ান মো. এজাজ হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মুনতাসীর মামুন। এ সময় সংগঠনের বিপুলসংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন।

সম্মেলনে কেন্দ্রীয় নেতাদের স্বাক্ষরে রাজশাহী, নাটোর ও পাবনা জেলা ইউনিটের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রাজশাহী জেলা ইউনিটের কার্যনির্বাহী পরিষদে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩১ সদস্য এবং সম্মানিত উপদেষ্টা মণ্ডলীতে প্রধান উপদেষ্টাসহ পাঁচজন সদস্য রয়েছেন।

এ ছাড়া নাটোর জেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি এবং পাবনা জেলা ইউনিটের সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত কমিটিগুলো আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে