Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবি মহিলা ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

Tarek Monower Yeasin প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ 49 বার পঠিত
Tarek Monower Yeasin

Tarek Monower Yeasin

RU Correspondent · ID: RAJ-26005 · Rajshahi University
ভেরিফাইড রিপোর্টার
রাবি মহিলা ক্লাবের আয়োজনে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
ছবি : রাবিতে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা।
Single News Top

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) মহিলা ক্লাবের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘রবীন্দ্র-নজরুল জয়ন্তী ২০২৬’ উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই কবির গান, নৃত্য ও কবিতা আবৃত্তির মাধ্যমে তাঁদের সাহিত্য, সংগীত ও সাংস্কৃতিক অবদান তুলে ধরা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক নুসরাত জাহান রানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম তাঁদের সৃষ্টি ও কর্মের মাধ্যমে বাংলা সাহিত্য এবং উপমহাদেশের ইতিহাসে অনন্য অবদান রেখেছেন। সাম্য, মানবতা, নির্যাতিত মানুষের পক্ষে অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে তাঁদের ভূমিকা অনস্বীকার্য। তাঁদের শুধু জন্মজয়ন্তীতে নয়, বরং নিজেদের চিন্তা, বিশ্বাস ও কর্মের মধ্য দিয়ে প্রতিনিয়ত স্মরণ করতে হবে।

তিনি মহিলা ক্লাবের এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মহিলা ক্লাবের সভাপতি সানজিদা আহমেদ বলেন, রবীন্দ্রনাথ ও নজরুল ভিন্নধারার কবি হলেও বাংলা সাহিত্য ও মানবতার জগতে দুজনই সমান গুরুত্বপূর্ণ। তাঁদের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনা একটি আলোকিত সমাজ গঠনে অনুপ্রেরণা জোগায়।

তিনি আরও বলেন, নারী সমাজের সাংস্কৃতিক বিকাশ, জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রবীন্দ্রনাথ ও নজরুলের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলীম, কলেজ পরিদর্শক অধ্যাপক ড. আমীরুল ইসলাম এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ছাবেরুজ্জামান। এ ছাড়া মহিলা ক্লাবের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
 

Single News Bottom

বিনোদন থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে