Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Tarek Monower Yeasin প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ 46 বার পঠিত
Tarek Monower Yeasin

Tarek Monower Yeasin

RU Correspondent · ID: RAJ-26005 · Rajshahi University
ভেরিফাইড রিপোর্টার
রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ছবি : রাবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের দোয়া মাহফিলে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। ছবি: সংগৃহীত
Single News Top

রাবি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

দিবসটি উপলক্ষে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, বগুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কুদরাত-ই-জাহান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, অধ্যাপক মো. গোলাম ছাদিক, ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আমীরুল ইসলাম এবং প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মো. আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ এইচ এম আসলাম হোসেন, প্রক্টর অধ্যাপক মো. মাহবুবর রহমান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, সিন্ডিকেট সদস্য, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে সিনিয়র পেশ ইমাম ফাহিম মাহমুদ মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশের ঐক্য ও সংহতি কামনায় বিশেষ দোয়া করা হয়।

এদিকে, বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপাচার্য ও উপ-উপাচার্য (প্রশাসন)। ম্যাচটি শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপভোগ করেন।
 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে