রাবি উপাচার্যের সঙ্গে পাহাড়ী ছাত্র পরিষদ ও আদিবাসী শিক্ষার্থীদের মতবিনিময়
শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপাচার্যের
Tarek Monower Yeasin
ভেরিফাইড রিপোর্টার
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, রাজশাহী মহানগর শাখা এবং আদিবাসী শিক্ষার্থীদের প্রতিনিধিরা।
রোববার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ ও আদিবাসী শিক্ষার্থীদের প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানের জন্য উপাচার্যের কাছে আবেদন জানান।
এ সময় উপাচার্য শিক্ষার্থীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম, দর্শন বিভাগের সভাপতি ও প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মো. আরিফুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
