Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

এশিয়ান কাপ বাছাইয়ে ভালো ফলের আশাবাদী অনূর্ধ্ব-১৭ দলের কোচ

স্টাফ রিপোর্টার প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬ 87 বার পঠিত
এশিয়ান কাপ বাছাইয়ে ভালো ফলের আশাবাদী অনূর্ধ্ব-১৭ দলের কোচ
ছবি : প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ দলের প্রধান কোচ লোডেভিক ডি ক্রুইফল
Single News Top

আসন্ন এশিয়ান কাপের বাছাই পর্বে ভালো কিছু অর্জনের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লোডেভিক ডি ক্রুইফ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য মূল পর্বে খেলার লক্ষ্য নিয়ে প্রতিপক্ষের শক্তি বিশ্লেষণ করে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার বিকেলে যশোরের হামিদপুরে শামস উল হুদা ফুটবল একাডেমিতে অনুশীলন ম্যাচ শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

লোডেভিক ডি ক্রুইফ বলেন, প্রতিপক্ষের মান বিবেচনায় রেখে ডিসিপ্লিন, ধারাবাহিকতা ও দেশের প্রতি ভালোবাসাকে গুরুত্ব দিয়ে দলের জন্য সুনির্দিষ্ট গেম প্ল্যান তৈরি করা হচ্ছে। কৌশলগত কারণে পরিকল্পনার বিস্তারিত জানাতে চাননি তিনি। তবে দলের খেলোয়াড়দের গুণগত মান নিয়ে আশাবাদ প্রকাশ করেন।

তিনি বলেন, বয়সভিত্তিক দলের মূল লক্ষ্য শুধু ফলাফল নয়; ভবিষ্যতের সিনিয়র জাতীয় দলের জন্য খেলোয়াড় তৈরি করা। এ পর্যায়ে তরুণদের ধাপে ধাপে ফুটবলীয় দক্ষতা, মনোযোগ, আচরণবিধি ও শৃঙ্খলা শেখাতে কোচদের ধৈর্যশীল হতে হয়।

বাংলাদেশের ফুটবল অবকাঠামোর অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। তাঁর মতে, শামস উল হুদা ফুটবল একাডেমিতে খেলোয়াড়দের থাকা-খাওয়া, পুষ্টি ও অনুশীলনের ভালো পরিবেশ তাদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Single News Bottom
আরও পড়ুন : এশিয়ান, কাপ, ভালো, ফল, আশাবাদী, অনূর্ধ্ব-১৭, দল, কোচ, লোডেভিক, ডি, ক্রুইফল

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে