Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

সোহরাওয়ার্দী উদ্যানে হামলায় আহত ৩ সাংবাদিক, হাসপাতালে ভর্তি

স্টাফ রিপোর্টার প্রকাশ : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ 74 বার পঠিত
সোহরাওয়ার্দী উদ্যানে হামলায় আহত ৩ সাংবাদিক, হাসপাতালে ভর্তি
ছবি : সোহরাওয়ার্দী উদ্যানে হামলায় আহত ৩ সাংবাদিক, হাসপাতালে ভর্তি
Single News Top

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে শাহবাগ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। এ ঘটনায় তাঁরা আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

আহত সাংবাদিকরা হলেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের জহিরুল ইসলাম, আগামীর সময়ের সিয়াম হোসেন গাজী এবং ফ্রিল্যান্স সাংবাদিক তোফায়েল আহমেদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। জানা গেছে, হামলাকারীরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছেন।

ঘটনার বিস্তারিত এবং আহত সাংবাদিকদের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Single News Bottom
আরও পড়ুন : সোহরাওয়ার্দী, উদ্যানে, হামলায়, আহত ৩, সাংবাদিক, হাসপাতালে, ভর্তি

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে