Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে পদ্মায় দুর্গা প্রতিমা বিসর্জন

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ 88 বার পঠিত
রাজশাহীতে পদ্মায় দুর্গা প্রতিমা বিসর্জন
ছবি : রাজশাহীতে বিদায় জানানো হলো দেবী দুর্গাকে।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনির মধ্য দিয়ে রাজশাহীতে বিদায় জানানো হয়েছে দেবী দুর্গাকে। বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে পূজা, অঞ্জলি, সিঁদুর খেলা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা।

সকালে নগরীর বিভিন্ন মন্দিরে দেবীর চরণে শেষবারের মতো অর্ঘ্য নিবেদন করেন ভক্তরা। ধূপ, প্রদীপ, ফুল ও বেলপাতা দিয়ে পূজা-অর্চনার পাশাপাশি পরিবার-পরিজনের মঙ্গল, সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনা করেন তাঁরা। দর্পণ ও ঘট বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয় বিজয়া দশমীর শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা।

পূজার আনুষ্ঠানিকতা শেষে বিভিন্ন মণ্ডপে আয়োজন করা হয় দেবী বরণ ও সিঁদুর খেলার। লাল শাড়িতে সজ্জিত নারীরা দেবীর কপালে ও পায়ে সিঁদুর ছুঁইয়ে প্রণাম করেন। পরে একে অপরকে সিঁদুর পরিয়ে উৎসবে অংশ নেন। হাসি-আনন্দের পাশাপাশি দেবীকে বিদায়ের বিষাদও ছুঁয়ে যায় ভক্তদের।

দুপুরে নগরীর ফুতকিপাড়া পদ্মার ঘাটে শুরু হয় প্রতিমা বিসর্জন। ভক্তরা দেবী দুর্গার প্রতিমা সাত পাক ঘুরিয়ে নৌকায় তোলেন। এরপর পদ্মা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় এবারের শারদীয় দুর্গোৎসব।

বিদায়ের মুহূর্তে ভক্তদের কণ্ঠে ছিল আগামী বছর আবারও দেবীর আগমনের প্রত্যাশা। আনন্দ-বেদনার আবহে দুর্গোৎসবের সমাপ্তি ঘটে রাজশাহীতে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে