Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীর পবায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬ 69 বার পঠিত
রাজশাহীর পবায় নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন
ছবি : ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
Single News Top

রাজশাহী প্রতিনিধি: শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’। এর অংশ হিসেবে রাজশাহীর পবায়ও কর্মসূচিটির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়িয়ে দেশব্যাপী এ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ কর্মসূচি শুরু হয়।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান শেষে পবা উপজেলা প্রশাসনের আয়োজনে বায়া সরকারি শিশু পরিবারে স্থানীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, যুগ্ম আহ্বায়ক সুলতান আহম্মেদ, নওহাটা পৌরসভার সাবেক মেয়র ও প্রবীণ বিএনপি নেতা মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পিটার, বিএনপি নেতা শরিফুল ইসলাম শরীফ, ওয়াদুদ হাসান পিন্টু, সোহেল রানা ও আব্দুস সালামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হোসেন খান, যুব উন্নয়ন কর্মকর্তা এন এম এম জহুরুল হক, জনস্বাস্থ্য কর্মকর্তা শাহীনুল হক, খাদ্য কর্মকর্তা নুরুন্নবী ও পরিসংখ্যান কর্মকর্তা গোলাম ফারুক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর আলী, নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুদ্দীন প্রামাণিক, প্রধান শিক্ষক বজলুর রশিদ, প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাবেক ব্যাংক কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, শিক্ষক সাজাহান আলী ও শিক্ষক গোলাম মোর্ত্তুজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে