Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

টেকনাফে মানবপাচারবিরোধী অভিযানে গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬ 59 বার পঠিত
টেকনাফে মানবপাচারবিরোধী অভিযানে গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু
ছবি : সেনাসদস্য তিতাস শেখ।
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালাতে গিয়ে গুলিবিদ্ধ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তিতাস শেখ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে আসে। পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

নিহত তিতাস শেখ ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের আফজাল শেখের ছেলে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, পাহাড়ে যৌথ অভিযান পরিচালনার সময় সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গোলাগুলি হয়। এ সময় সেনাসদস্য তিতাস শেখ গুলিবিদ্ধ হন। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রামু ১০ পদাতিক ব্রিগেডের সেনাবাহিনী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলের দিকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ১২০ জন রোহিঙ্গাকে গহিন পাহাড়ে আটকে রাখে মানবপাচারকারীরা। খবর পেয়ে তাঁদের উদ্ধারে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির ৬৩ সদস্যের একটি যৌথ দল অভিযান চালায়।

এ সময় পাচারকারীদের সঙ্গে থাকা পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি শুরু হয়। এতে সৈনিক তিতাস শেখের কাঁধে গুলি লাগে। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দেশের নিরাপত্তা ও মানবপাচার প্রতিরোধে দায়িত্ব পালন করতে গিয়ে সেনাসদস্য তিতাস শেখের এমন মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে