Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতা ও ‘জয় বাংলা’

জয় বাংলা’র পরিবর্তে ‘অদম্য বাংলা’, জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নতুন নামকরণ

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬ 62 বার পঠিত
কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতা ও ‘জয় বাংলা’
ছবি : নাম পরিবর্তন করে ‘বিসিজিএস ফিরোজ কবীর’ করা হয়েছে পিএল-৭১ নম্বর জাহাজের। ছবি: সংগৃহীত
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: বাংলাদেশ কোস্টগার্ডের পাঁচটি জাহাজের নাম পরিবর্তন করেছে সরকার। এর মধ্যে জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজের নাম পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি ‘জয় বাংলা’ নামের আরেকটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-৩ শাখা থেকে কোস্টগার্ডের মহাপরিচালকের কাছে পাঠানো ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকে পাঠানো প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পাঁচটি জাহাজের নাম পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

নাম পরিবর্তনের তালিকা অনুযায়ী, পিসি-২০৮ নম্বর জাহাজের বর্তমান নাম ‘বিসিজিএস জয় বাংলা’। এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস অদম্য বাংলা’।

অন্যদিকে, জাতীয় চার নেতার নামে থাকা চারটি জাহাজের নামও পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে পিএল-৭১ নম্বর জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’-এর নতুন নাম হয়েছে ‘বিসিজিএস ফিরোজ কবীর’।

পিএল-৭২ নম্বর জাহাজ ‘বিসিজিএস তাজউদ্দীন’-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বিসিজিএস নুরুল ইসলাম’। পিএল-৭৩ নম্বর জাহাজ ‘বিসিজিএস মনসুর আলী’-এর নতুন নাম ‘বিসিজিএস এম হাফিজুর কবীর’ এবং পিএল-৭৪ নম্বর জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’-এর নতুন নাম রাখা হয়েছে ‘বিসিজিএস আশরাফ সিদ্দিকী’।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, নতুন করে নামকরণ করা চার ব্যক্তিই বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তা ছিলেন। দেশে ও দেশের বাইরে বিভিন্ন অভিযান পরিচালনার সময় তারা শহীদ হন।

Single News Bottom

জাতীয় থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে