Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

জিয়াউর রহমান ও বিএনপি একে অপরের পরিপূরক: এমপি মিলন

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ 49 বার পঠিত
জিয়াউর রহমান ও বিএনপি একে অপরের পরিপূরক: এমপি মিলন
ছবি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন এমপি শফিকুল হক মিলন।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একে অপরের পরিপূরক বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেন, দীর্ঘ ২০ বছর ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় পালন করা সম্ভব হয়নি।

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পবা ও মোহনপুর উপজেলায় আয়োজিত পৃথক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এমপি মিলন বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের পর জিয়াউর রহমান সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। পাশাপাশি কৃষি, ক্ষুদ্র ও পোশাকশিল্পের প্রসার এবং অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নেও তাঁর ভূমিকা ছিল বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্যে শফিকুল হক মিলন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথাও তুলে ধরেন। তিনি বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে খালেদা জিয়ার নেতৃত্ব এবং ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা।

জামায়াতে ইসলামীর সমালোচনা করে তিনি বলেন, দলটির বক্তব্য ও কর্মকাণ্ডে অসংগতি রয়েছে। বিএনপি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বেকার যুবকদের কর্মসংস্থান এবং কারিগরি শিক্ষার প্রসার তাদের রাজনৈতিক কর্মসূচির অংশ।

তিনি আরও বলেন, ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান ও মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার রূপরেখার আলোকে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

এর আগে সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেশরহাটে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এমপি মিলন। পরে তিনি মোহনপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে সভায় মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিএনপির নেতাকর্মী ও মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দুপুরে পবা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায়ও অংশ নেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় দিবসটি উপলক্ষে অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তার চেক প্রদান, নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ এবং উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য শফিকুল হক মিলন।
 

Single News Bottom

রাজনীতি থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে