হুইপ অপুকে স্বাগত জানালেন আরডিএ চেয়ারম্যান সুইট
রাজশাহী প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপির রাজশাহী আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটসহ স্থানীয় নেতৃবৃন্দ।

শাহ্ মখদুম বিমানবন্দরে পৌঁছালে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাঁর রাজশাহী সফরের সফলতা কামনা করেন।

হুইপের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাঁকে বরণ করে নেওয়া হয়।
উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জাতীয় সংসদের হুইপ হিসেবে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর এ সফর রাজশাহীর উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে।
