Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬ 64 বার পঠিত
রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ছবি : ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬। শনিবার সকাল ১১টায় নগরীর নজরুল ভিলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ি, অফিস ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না।

পরে জেলা প্রশাসকের নেতৃত্বে নজরুল ভিলেজ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়।

জেলা প্রশাসক সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে