Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রামেকে মেডিসিন ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬ 68 বার পঠিত
রামেকে মেডিসিন ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
ছবি : রামেক মেডিসিন ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) মেডিসিন ক্লাবের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি, কেক কাটা, বেলুন ও পায়রা উড়ানো এবং বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়।

সকাল ১১টায় রামেক চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে কলেজ ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।

পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় বৈজ্ঞানিক সেমিনার। এতে প্রধান অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দীন মোহাম্মদ রুমী, ড্যাবের উপদেষ্টা ও রাজশাহী জেলা শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেনসহ চিকিৎসক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেমিনারে চিকিৎসাশিক্ষা, চিকিৎসাসেবা এবং মেডিকেল শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও জনসেবার মানসিকতা নিয়ে ভবিষ্যৎ চিকিৎসকদের গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন।

মেডিসিন ক্লাবের রাজশাহী মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি মাহবুবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আহমদ শফী শরীফ।

প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে রামেকের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশ নেন।

 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে