Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে মুখোমুখি চীনের দুই খেলোয়াড়

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬ 84 বার পঠিত
রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে মুখোমুখি চীনের দুই খেলোয়াড়
ছবি : রাজশাহীতে আন্তর্জাতিক টেনিস ফাইনালে মুখোমুখি চীনের দুই খেলোয়াড়
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে চলমান আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্টের মেয়েদের এককের ফাইনালে মুখোমুখি হচ্ছেন চীনের দুই খেলোয়াড় সিয়ান জিয়াঙ ও জিমো সঙ। বৃহস্পতিবার সেমিফাইনালে নিজ দেশের প্রতিপক্ষকে হারিয়ে তাঁরা ফাইনাল নিশ্চিত করেছেন। শুক্রবার সকালে ফাইনাল অনুষ্ঠিত হবে।

সেমিফাইনালে সিয়ান জিয়াঙ ৬-৩, ৬-৩ গেমে চীনের জেনসি ডঙকে পরাজিত করেন। অন্য সেমিফাইনালে জিমো সঙ প্রথম সেটে ৬-০ এবং দ্বিতীয় সেটে ১-০ ব্যবধানে এগিয়ে থাকার সময় কোমরের চোটের কারণে প্রতিপক্ষ জিকান ইয়াঙ খেলা থেকে অবসর নেন। ফলে জয় পান জিমো সঙ।

ফাইনালে মুখোমুখি হওয়া দুই খেলোয়াড়ই নিজেদের চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা জানিয়েছেন। জিমো সঙ বলেন, তাঁরা শতভাগ দিয়ে খেলতে চান এবং ভালো ফল অর্জনের চেষ্টা করবেন।

এদিকে বৃষ্টির কারণে টুর্নামেন্টের সূচিতে কিছুটা পরিবর্তন হলেও নির্ধারিত সময়ের মধ্যে খেলা শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন টুর্নামেন্ট রেফারি জয় মুখার্জী। শুক্রবার মেয়েদের ফাইনালের পাশাপাশি ছেলেদের এককের দুই সেমিফাইনাল ও ডাবলসের ফাইনাল আয়োজনের প্রস্তুতি চলছে।

ছেলেদের সেমিফাইনালে থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুলের মুখোমুখি হবেন হংকংয়ের চুন কিউ লক। অপর সেমিফাইনালে চীনের ফ্যাং টিয়ানি খেলবেন তাইওয়ানের জিচে চেনের বিপক্ষে।

আয়োজকদের মতে, শুক্রবারের ম্যাচগুলো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিদেশি খেলোয়াড় ও কর্মকর্তারাও রাজশাহীর পরিবেশ ও দর্শকদের উৎসাহ উপভোগ করছেন।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে