Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ 63 বার পঠিত
রেশম কারখানায় নেতাগিরি চলবে না: ভূমিমন্ত্রী মিনু
ছবি : রেশম কারখানায় নেতাগিরি নয়: ভূমিমন্ত্রী মিনু
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী রেশম কারখানা বা এর কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, কারখানার অস্তিত্ব রক্ষা ও উৎপাদন বাড়াতে যারা ভূমিকা রাখবেন, কেবল তাদেরই এখানে কাজ করার সুযোগ থাকবে।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে রাজশাহী রেশম কারখানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এদিন তুঁতচারা রোপণ এবং দীর্ঘদিন বন্ধ থাকা ১৫টি পাওয়ার লুম পুনরায় চালু করা হয়।

ভূমিমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী এ কারখানা বহু পরিবারের জীবিকা ও আয়ের উৎস। বর্তমানে ১৫টি লুম চালু করা হয়েছে। শিগগিরই উৎপাদন বাড়াতে সচল লুমের সংখ্যা ২৫টিতে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। শ্রমিক রাজনীতির নামে কারখানার কার্যক্রম ব্যাহত না করে সবাইকে প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, প্রয়োজনে শ্রমিক-কর্মচারীদের পাশে দাঁড়াবেন, তবে প্রতিষ্ঠানের ক্ষতি করে এমন কাউকে প্রশ্রয় দেওয়া হবে না। নিয়োগ ও দায়িত্ব বণ্টনে স্বজনপ্রীতি পরিহার এবং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন। তিনি বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করতে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। এ শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

এর আগে অতিথিরা কারখানা প্রাঙ্গণে তুঁতচারা রোপণ করেন এবং ফিতা কেটে ১৫টি পাওয়ার লুম চালু করেন। পরে তাঁরা চালু হওয়া পাওয়ার লুম ও সুতা তৈরির কারখানা পরিদর্শন করেন।

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. তৌফিক আল মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে