Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৬৮ মামলা, গ্রেপ্তার ১৭৫

নিউজ ডেস্ক প্রকাশ : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬ 53 বার পঠিত
রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৬৮ মামলা, গ্রেপ্তার ১৭৫
ছবি : রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৬৮ মামলা, গ্রেপ্তার ১৭৫
Single News Top

নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় রেঞ্জের বিভিন্ন থানায় ৬৮টি মামলা হয়েছে। এর মধ্যে দস্যুতার ঘটনায় একটি, চুরির ঘটনায় একটি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনায় চারটি মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজশাহী রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুন, খুনসহ ডাকাতি বা ডাকাতি, যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইন ও দ্রুত বিচার আইনে কোনো মামলা হয়নি। অন্যান্য খাতে মামলা হয়েছে ৬২টি। এ সময়ে অপমৃত্যুর ঘটনা ঘটেছে আটটি।

পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া ১৭৫ জনের মধ্যে পরোয়ানামূলে ৭০ জন, সাজাপ্রাপ্ত ২০ জন, তদন্তাধীন মামলায় ৮৩ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় দুইজন রয়েছেন। এ ছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে গ্রেপ্তার হয়েছেন ২৭ জন।

অভিযানে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্যের মধ্যে ২ দশমিক ৮৫ গ্রাম হেরোইন, ৩০০ পিস ইয়াবা, ২১৬ পিস ট্যাপেন্টাডল, ২ দশমিক ৭৫ লিটার চোলাই মদ, ২৪০ গ্রাম গাঁজা, এক কেজি গাঁজার গাছ এবং সাত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। তবে কোনো চোরাচালান পণ্য উদ্ধার হয়নি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের লক্ষ্যে গত ২৪ ঘণ্টায় ১৪৫টি অভিযান পরিচালনা করেছে পুলিশ। এ সময়ে পুলিশের কাছে সেবাপ্রার্থী ছিলেন ১ হাজার ৮ জন। চলতি মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭ জনে।

Single News Bottom

আইন ও আদালত থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে