রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৫৪ মামলা, গ্রেপ্তার ২২৪
নিউজ ডেস্ক: রাজশাহী রেঞ্জে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ৫৪টি মামলা হয়েছে। এ সময় বিভিন্ন মামলায় ও পরোয়ানাভুক্তসহ মোট ২২৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সময়ে ১৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) প্রকাশিত রাজশাহী রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার অপরাধ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৫৪টি মামলার মধ্যে চুরির ঘটনায় একটি, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দুটি এবং অন্যান্য ধারায় ৫১টি মামলা হয়েছে। এ সময়ে হত্যা, ডাকাতি, দস্যুতা, যৌতুকের জন্য হত্যা ও সাইবার সুরক্ষা আইনে কোনো মামলা হয়নি। এ ছাড়া পাঁচটি অপমৃত্যুর ঘটনা নথিভুক্ত হয়েছে।
গ্রেপ্তার হওয়া ২২৪ জনের মধ্যে পরোয়ানামূলে ৮৭ জন, সাজাপ্রাপ্ত ১৬ জন, তদন্তাধীন মামলায় ১১৩ জন এবং অন্যান্য (প্রতিবিধানমূলক) ব্যবস্থায় আটজন রয়েছেন।
এদিকে মাদকবিরোধী অভিযানে ১৮ জন মাদক কারবারিকে গ্রেপ্তারের পাশাপাশি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করেছে পুলিশ। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, ট্যাপেন্টাডল, চোলাই মদ, ফেনসিডিল, গাঁজা ও মাদক সিরাপ।
পুলিশের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ও উদ্ধারের লক্ষ্যে ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। চলতি মাসে এ পর্যন্ত ৮ হাজার ৮৯৯ জন সেবাপ্রার্থী পুলিশের সেবা নিয়েছেন।
