Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

তানোরে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা আটক

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ 49 বার পঠিত
তানোরে ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা আটক
ছবি : তানোরে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার হওয়া পলাশ আলী।
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার পলাশ আলী তানোর উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার প্রাণপুর গ্রামের বাসিন্দা।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে বুধবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। সেখানে তার সহকর্মী ছিলেন ২৭ বছর বয়সী এক তরুণী। ওই তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত পলাশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোর উপজেলা কমিটির বিষয়ে তিনি বিস্তারিত জানেন না। বিষয়টি জানার পর স্থানীয় দায়িত্বশীল নেতাদের অবহিত করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, এনসিপির তানোর উপজেলা শাখার সেক্রেটারি মোরশেদ আলী দাবি করেন, সংগঠনে যোগ দেওয়ার আগে পলাশ একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই প্রতিষ্ঠানে পূর্বের বিরোধের জেরে তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। মামলাটিকে মিথ্যা দাবি করে এর প্রতিবাদ করার কথাও জানান তিনি।
 

Single News Bottom

আইন ও আদালত থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে