Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

মালয়েশিয়া প্রতিনিধি প্রকাশ : শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬ 50 বার পঠিত
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
ছবি : বক্তব্য দিচ্ছেন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। ছবি: সংগৃহীত
Single News Top

মালয়েশিয়া প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন। এ উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হাইকমিশনের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এরপর দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করেন এবং বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রায় তাঁর নেতৃত্বের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীসহ দেশটিতে বসবাসরত বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
 

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে