Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

দক্ষতা বাড়াতে থাই সেনাবাহিনীর এমএজি-৫৮ মেশিনগান প্রশিক্ষণ

নিউজ সিক্সটিন ডেস্ক প্রকাশ : রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬ 51 বার পঠিত
দক্ষতা বাড়াতে থাই সেনাবাহিনীর এমএজি-৫৮ মেশিনগান প্রশিক্ষণ
ছবি : অস্ত্র পরিচালনা, যান্ত্রিক ত্রুটি নিরসন ও খোলা-জোড়া লাগানোর অনুশীলনে অংশ নেন সেনাসদস্যরা
Single News Top

নিউজ সিক্সটিন ডেস্ক: সেনাসদস্যদের অস্ত্র পরিচালনার দক্ষতা ও পেশাগত সক্ষমতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে থাইল্যান্ডের সেনাবাহিনী। দেশটির ৮ম পদাতিক রেজিমেন্টের ১ম ব্যাটালিয়ন ‘ইউনিট স্কুল’ কর্মসূচির আওতায় এমএজি-৫৮ মেশিনগান পরিচালনা বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে।

থাই সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, প্রশিক্ষণে এমএজি-৫৮ মেশিনগানের বৈশিষ্ট্য ও পরিচালনা পদ্ধতি নিয়ে তাত্ত্বিক আলোচনা করা হয়। পাশাপাশি অস্ত্রটিতে গুলি ভরা ও খালি করা, যান্ত্রিক ত্রুটি নিরসন এবং বিভিন্ন অংশ খুলে পুনরায় সংযোজনের বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানায়, এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল সেনাসদস্যদের আগে অর্জিত জ্ঞান ও দক্ষতা ঝালাই করা, অস্ত্র পরিচালনায় সক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট অস্ত্রের সঙ্গে তাদের পরিচিতি ও অভ্যস্ততা তৈরি করা। এর মাধ্যমে দায়িত্ব পালনের ক্ষেত্রে দক্ষতা, নিরাপত্তা ও কার্যকারিতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

থাইল্যান্ডের লোই প্রদেশের মুয়াং জেলার শ্রী সং রাক সেনানিবাসের প্রশিক্ষণ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সূত্র: থাই সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ।

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে