Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

মোবাইল ছিনতাইকারীর পিছু ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রধান শিক্ষকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬ 50 বার পঠিত
মোবাইল ছিনতাইকারীর পিছু ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রধান শিক্ষকের মৃত্যু
ছবি : মোবাইল ছিনতাইকারীর পিছু ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রধান শিক্ষকের মৃত্যু
Single News Top

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে স্টেশনে মোবাইল ছিনতাইকারীর পিছু ধাওয়া করতে গিয়ে ট্রেনের ধাক্কায় মো. রাজ্জাক নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ভোরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজ্জাক পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বাউলাগঞ্জ শাহাপাড়া এলাকার বাসিন্দা। তিনি উপজেলার প্রামাণিকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, ছেলেকে সঙ্গে নিয়ে ঢাকা থেকে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরছিলেন রাজ্জাক। ভোরে ট্রেনটি সৈয়দপুর স্টেশনে থামলে জানালার পাশে বসে মোবাইল ফোন ব্যবহার করছিলেন তিনি। এ সময় কয়েকজন ছিনতাইকারী জানালা দিয়ে তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

মোবাইল উদ্ধারে দ্রুত ট্রেন থেকে নেমে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করেন রাজ্জাক। এ সময় ট্রেনটি চলতে শুরু করলে ধাক্কা লেগে প্ল্যাটফর্মে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন ও যাত্রীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সৈয়দপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে