Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা সম্প্রসারণে পঞ্চম বৈঠকের প্রটোকল স্বাক্ষর

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ : সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬ 56 বার পঠিত
বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা সম্প্রসারণে পঞ্চম বৈঠকের প্রটোকল স্বাক্ষর
ছবি : বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা সম্প্রসারণে পঞ্চম বৈঠক
Single News Top

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি সহযোগিতাবিষয়ক আন্তসরকারি কমিশনের (আইজিসি) পঞ্চম বৈঠকের প্রটোকল স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য, জ্বালানি, কৃষি, ব্যাংকিংসহ বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হবে।

সোমবার (৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত রুশ দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানায়।

দূতাবাসের বার্তায় বলা হয়, স্বাক্ষরিত প্রটোকলটি দুই দেশের মধ্যে ভবিষ্যৎ ব্যবহারিক সহযোগিতা সম্প্রসারণ এবং যৌথ প্রকল্প বাস্তবায়নে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী আইজিসির এ বৈঠকে উভয় দেশের প্রতিনিধিরা বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। আলোচনায় বাণিজ্য, জ্বালানি, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, তথ্যপ্রযুক্তি এবং ব্যাংকিং খাত বিশেষ গুরুত্ব পায়।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী। অন্যদিকে, রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ফেডারেল এজেন্সি ফর ফিশারিজের প্রধান ইলিয়া শেস্তাকভ।

বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদার এবং যৌথ প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

Single News Bottom

আন্তর্জাতিক থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে