Below Main Menu
মেনু
News16
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা
কনভার্টার

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মাদকসহ জব্দ ৫ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স

রাজশাহী প্রতিনিধি প্রকাশ : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ 52 বার পঠিত
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় মাদকসহ জব্দ ৫ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স
ছবি : জব্দকৃত ভারতীয় মাদকসহ জব্দ ৫ হাজার ইলেকট্রিক রেজিস্ট্যান্স
Single News Top

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ২৯৯ পিস ভারতীয় ট্যাপেনট্রাডল ট্যাবলেট, ৪১ বোতল জেডি মদ এবং ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্ট্যান্স।

বুধবার (১১ নভেম্বর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীন চরমাজারদিয়া, সাহেবনগর ও শাহাপুর বিওপির আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও অনুপ্রবেশ ঠেকাতে মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অভিযান পরিচালনা করা হয়।

জব্দ করা মালামাল সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Single News Bottom

সারাদেশ থেকে আরও দেখুন

নিচে স্ক্রল করলে পরবর্তী সংবাদ আসবে