পবায় ১২৭ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
ছবি : পুলিশের হাতে গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট।
রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবায় ১২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সামিক (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (৮ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার বাগধানী গ্রামে সামিকের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় তাঁর হেফাজতে বিক্রির উদ্দেশ্যে রাখা ১২৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
